বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে সেনাবাহিনীকে নিয়ে ট্রেড লাইসেন্স যাচাই করলেন এসিল্যান্ড


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-13
 জীবননগরে সেনাবাহিনীকে নিয়ে ট্রেড লাইসেন্স যাচাই করলেন এসিল্যান্ড

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ট্রেড লাইসেন্স, ডিসিআর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন তিনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিন ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৭ দিনের মধ্যে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন এবং যাদের ট্রেড লাইসেন্স নেই তাদের গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, সম্প্রতি যাদের ট্রেড লাইসেন্স নেই এবং মেয়াদ শেষ তাদের নবায়ন করার জন্য মাইকিং করা হয়েছিল। আজ অভিযান পরিচালনা করা হলো। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর সবাইকে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম