বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশকারী ১৪ জন আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-12
জীবননগরে বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশকারী ১৪ জন আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল পৌনে ৭ টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেণীপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করেন।

সোমবার রাত ৮ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেনীপুর বিওরির হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬১/১৮ নং হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে অভিযান চালায়। এ সময় রাস্তার উপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন।

আটককৃতরা হলো- নড়াইল জেলার মাদোপাশা গ্রামের রফিক মোল্লার স্ত্রী জাবেদা খাতুন (৩৭), তার মেয়ে ময়না খাতুন (১৩) ও খাদিজা খাতুন (৬), একই জেলার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার ছেলে আরিফুল ইসলাম (১৫), সাকিবুল ইসলাম (১২), রাকিবুুল ইসলাম (৯) ও মেয়ে জোনাকি ইসলাম (৫), মহাজনপুর গ্রামের সাইফ খানের মেয়ে রেখা বেগম (৪৭), রেখা বেগমের ছেলে মিনাজ (১৫), তানভির (৯) ও তামিম (৭), খুলনা জেলার রাজাপুর গ্রামের সোহাগ শেখের মেয়ে জান্নাতুল (১৪) এবং বাগেরহাট জেলার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লা (২৩)।

আটককৃতরা বিভিন্ন সময় ভালো বেতনের চাকুরীর আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম