বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে কিশোরকে কুপিয়ে হত্যা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-12
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে কিশোরকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামে ১৪ বছর বয়সি এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছে। নিহত রিশাদ আলি দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ছয়ঘরি গ্রামের কাজি পাড়ায় রাস্তার পাশে মো. বাইতুল্লার ছেলে মো. হযরত আলীর সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিশাদ আলীর তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মো. হযরত আলীর হাতের হাসুয়া দিয়ে রিশাদ আলীকে গলায় কোপ মেরে হত্যা করে পালিয়ে যায়। 

গ্রামবাসী জানান, মো. হযরত আলী একজন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির জানান, হত্যার বিষয় টা শুনেছি। পুলিশ কাজ করছে তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম