বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-09
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৯ মে ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিতা খাতুন জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পের মধু শেখের মেয়ে। মিতা মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।

স্থানীয়রা জানায়, বাতরুমের দরজা খোলার সময় মিতা অসাবধানতা বশতঃ বৈদ্যুতিক তারে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের সদস্যরা মিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম