বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-04-03
 চুয়াডাঙ্গা ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রমের ভৈরব নদীতে ডুবে তিন বছরের শিশু লামিয়ার মৃত্যু হয়েছে। শিশু লামিয়া ওই গ্রামের জামাল উদ্দীনের মেয়ে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে ভৈরব নদী থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

স্থানীয়রা জানায়, শিশুটি ভৈরব নদীর ধারে তার ভাই জিহাদ হোসেনের সাথে খেলছিল। খেলার এক পর্যায়ে তার ভাই জিহাদ বাড়ী চলে গেলেও শিশুটি একাই খেলছিল। কোন এক সময় শিশুটি অসাবধানতা বসত পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, আমি এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানিনা খোঁজ নিয়ে দেখছি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম