বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত-৫


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-03-27
 চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত-৫

চুয়াডাঙ্গা বাস টার্মিনালের সামনে ঈদের বাজার করতে গিয়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে এক সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

নিহত বিপুল হোসেন সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত বিপুল, তার ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিম মোটরসাইকেলযোগে ঈদের বাজার করতে চুয়াডাঙ্গা শহেরে যাচ্ছিল। এ সময় পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরও দুইজনসহ ইজিবাইকের তিনজন আহত হন। তাদের উদ্ধার সদর হাসপাতালে নিলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুই মোটরসাইকেল আরোহী বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম