শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-03-16
 চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দু'মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মো. ফজলু হকের ছেলে রকিবুল ইসলাম (২২) ও সন্তোষপুর গ্রামের হাসেম আলীর ছেলে সামাউল হক (২০)। 

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুহিদ হাসান জানায়, রোববার বিকেল সাড়ে ৩ টার সময় জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের গাংপাড়ায় বাঁশ বাগানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি রকিবুল ইসলাম ও সামাউল হককে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত হতে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম