বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদান


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-03-04
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদান

ইটভাটায় মোবাইল কোট ও জরিমানা বন্ধের প্রতিবাবে চুয়াডাঙ্গা ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেছেন। 

মঙ্গলবার ৪ মার্চ বেলা সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর,আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কতৃক ঘোষিত কেন্দ্রীয় কমসুচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিয়াস ব্রিকসের মালিক আকুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও খান ব্রিকস এর মালিক আজিম খান, মা-বাবা ব্রিকস এর মালিক শাজাহান আলী, এনবিএম ব্রিকসের মালিক নেসার উদ্দিন টুটুল প্রমুখ। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম