চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে ২৪ শ' ৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সারে ১০টার দিকে ভারতের গেঁদে বন্দর দিয়ে ৪২ ওয়াগনে রেলপথে এই চাল দর্শনা রেলন্দর ইয়ার্ডে পৌঁছেছে। এ সময় ভারতের রেলের পরিচালক সাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।
এ চাল খালাসে নিযুক্ত সিএ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান, ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতিটন চালের ইনভয়েস মুল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, কাস্টমস পরীক্ষন ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম