বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-12-31
চুয়াডাঙ্গা সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় হাসিবুল নামে এক কলেজ ছাত্র (২০) নিহত হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্ধ্যার পর তার গ্রামের বাড়িতে লাশ আনা হয়েছে।এর আগে রোববার দামুড়হুদা উপজেলার মদনা গ্রাম হতে রাতে ধর্মীয় সভা শুনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মীয় সভা শুনার পর রোববার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মদনা গ্রাম হতে নিজ গ্রাম প্রতাবপুরে হেটে বাড়ি ফিরছিলেন। প্রতাবপুর মাঠের কমলা বাগানের নিকট পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল হাসিবুলকে ধাক্কা মারলে সে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। 

গ্রামের লোকজন খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা দেওয়ার পর ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুইদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর ঘটনা সম্পর্কে বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম