বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-12-26
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরন শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরন শেখ চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে দুপুর ২টার দিকে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার নাম হিরন বলে জেনেছি। তিনি পেশায় অটোরিক্সা চালক ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতের মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম