চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বুধবার রাত ৮ টার সময় চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানা এলাকায় অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণের সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ঠাণ্ডা বাতাস ও কুয়াশার দাপটে তীব্র শীতে সমাজের দারিদ্র শ্রেণীর জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। শীতের এই তীব্রতায় বেশি কাবু কষ্ট পাচ্ছেন নিম্নআয়ের মানুষ।
শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে জেলা পুলিশের এই ক্ষুদ্র প্রচেষ্টা হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক মানুষকে কিছুটা হলেও সুরক্ষা দেবে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, দর্শনা থানা এলাকায় সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), জাকিয়া সুলতানাসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম