বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৯ টি স্বর্ণের বারসহ আটক ১


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-12-08
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৯ টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গায় বিজিবি অভিযান চালিয়ে ৯টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক কারবারিকে আটক করেছে। আটককৃত রুহুল আমিন (২১) দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। 

এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিক-নির্দেশনায় দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডুগডুগি বাজার পাঁকা রাস্তার পাশে অবস্থান নেয়। বেলা ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করে। পরবর্তীতে উক্ত ব্যক্তি পলানোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে। 

পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বার উদ্ধার করে। আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম