বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-11-30
জীবননগরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বাসার ছাদ থেকে পড়ে বিউটি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকাল ৮ টার সময় জীবননগর পৌর শহরের বাজার পাড়ার নিজ বাসায় এই ঘটনা ঘটে। বিউটি বেগম জীবননগর বাজারের ব্যবসায়ী হাসানুজ্জামান হাসানের স্ত্রী।

স্বামী হাসানুজ্জামান জানান, গত সোমবার সকাল আটটার দিকে বিউটি ছাদে গিয়েছিল কুমড়ো পাড়ার জন্য। কিছুক্ষণ পর নিচে একটি শব্দ শুনতে পায়। দ্রুত সবাই বাইরে গিয়ে দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাঁকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মাথায় মারাত্মকভাবে জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক যশোরের রেফার্ড করেন। পরে সেখানেও  অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত বৃহস্পতিবার রাতে তার মাথায় অপারেশন করার পর শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে গৃহবধূ বিউটি খাতুন অসাবধানতা বশতঃ বাড়ির ছাদে কুমড়ো পাড়তে গিয়ে নিচে পড়ে যান। এ সময় তার স্বামী, ছেলেসহ নিকটাত্মীয়রা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়।ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম