বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে যুবককে পুড়িয়ে হত্যা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-11-13
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে যুবককে পুড়িয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ফরিদপুরে সবুজ (২৫) নামে এক যুবককে নির্মমভাবে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সবুজ পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতো বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতের যে কোনো সময় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটির নাম সবুজ। মোটরসাইকেলেরসহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত কাজ শুরু করেছি।

বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন দেখে পুলিশ এবং আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।মোটরসাইকেলের নিচে চাপা দেয়া ছিল। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল)  আনিসুজ্জামান বলেন, আলমডাঙ্গার মেহেগুনি বাগানে একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। তদন্তকাজ চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম