জীবননগরে ৫৩ তম জাতীয় সময় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ক্যাম্পাসে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন, ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহা. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর আঞ্চলিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মাজেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল হাকিম, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক এস কে হারুন, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিচালক জেসমিন আরা খাতুন, সহকারী পরিদর্শক কামাল হোসেন, অ্যাবলুম বাংলা ফাউন্ডেশনের ম্যানেজার হুসাইন আহমেদ ও হেল্প সঞ্চয় ঋণদান সমিতির জাহাঙ্গীর আলম।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম