বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-31
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামে উজির আলী (৬৫) নামে এক কৃষক সাপের কামড়ে মারা গেছে। বুধবার দিনগত রাত ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত উজির আলী বলেশ্বরপুর গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মাঠে ঘাষ কাটতে গেলে একটি সাপ উজির আলীকে কামড় দেয়। পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উজির আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১১ টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

ডা. নাজমুস সাকিব বলেন, সকালে সাপের কামড়ে আহত হয়ে ভর্তি হয়েছিলেন। রাত ১১টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম