বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ১৫৭ জন ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-29
জীবননগরে ১৫৭ জন ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

জীবননগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫৭ জন হতদরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ দিয়ে বাইসাইকেলগুলো কেনা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল জব্বারের সঞ্চালনায় বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল প্রমুখ। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম