বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-23
চুয়াডাঙ্গায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট চাঁদপুর থেকে ৭ কেজি গাঁজাসহ পাচারকারী রাসেলকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সকাল ৭ টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ হল্ট চাঁদপুর গ্রামে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে গাঁজাসহ রাসেলকে আটক করে। আটককৃত মাদক পাচারকারী রাসেল দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট চাঁদপুর স্টেশন পাড়ার রবিউল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সূত্রের সংবাদে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ বুধবার সকালে মাদক বিরোধী অভিযান চালায় জেলার দর্শনা হল্ট চাঁদপুর এলাকায়। এসময় হল্ট চাঁদপুর গ্রামের মেসার্স সামাদ ট্রেডার্স দোকানের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম