বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-21
চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ থেকে মান্নান (৪০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান গোবিন্দপুর গ্রামের মৃত হিরাজ মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সকাল ৭টার সময় বাসা থেকে বের হয় আব্দুল মান্নান। তিনি দর্শনা ভাই ভাই গার্মেন্টসের কর্মচারী ছিলেন। রাতে সে বাসায় না ফিরলে অনেক খোঁজা খুঁজি করেও পরিবারের লোকজন কোন সন্ধান পাইনি। পরদিন সোমবার সকাল ৮টার দিকে লোক মারফত সংবাদ পাই গ্রামের মাঠে মৃত অবস্থায় মান্নানের লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে এএসপি (দামুড়হুদা সার্কেল)  জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে মান্নান বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম