চুয়াডাঙ্গায় অঞ্জলি রাণী বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে ওই ঘটনা ঘটে। অঞ্জলি রাণী বিশ্বাস একই গ্রামের গণেশ পরামানিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে স্বামী-স্ত্রী একাকি বসবাস করতো। রোববার সকালে স্বামী কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে স্ত্রী বাড়িতে একাই ছিলেন। এসময় দীর্ঘ সময় তার সাড়াশব্দ না পেয়ে এক স্বজন এসে ডাকাডাকি করে। পরে তার জানালা দিয়ে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে।
পুলিশের প্রাথমিক ধারনা, চুরির উদ্দেশ্যে বাইরের কেউ ওই বাড়িতে প্রবেশ করে। এসময় ওই গৃহবধূ বাথরুমে ছিলেন। পরে তিনি ঘরে প্রবেশ করলে হত্যার শিকার হন। ঘর থেকে নদগ টাকা ও স্বর্ণ লুট হয়েছে বলে জানিয়েছে স্বজনরা।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্তকাজ চলছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম