বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রেকটিফাইট স্পিরিট উদ্ধার, গ্রেফতার ৩


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-08
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রেকটিফাইট স্পিরিট উদ্ধার, গ্রেফতার ৩

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিটসহ (মদ তৈরির কাঁচামাল বা উপকরণ) ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- দর্শনার আনোয়াপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে মিতুল মিয়া (৪০) এবং মৃত নূর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২০)। মঙ্গলবার ভোরে দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎ পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। 

জানা গেছে, মঙ্গলবার ভোরে গােপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পতাদিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃত তিন মাদককারবারীর বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিট (মদ তৈরির কাঁচামাল বা উপকরণ) উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে, ভেজাল মদ তৈরির জন্য বিপুল পরিমাণ স্পিরিট ওই বাড়িতে মজুদ রাখা হয়েছিল। এসব রেকটিফাইট স্পিরিট কেরু এন্ড কোম্পানী থেকে সংগ্রহ করা। 

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার জানান, গ্রেফতারকৃত তিন মাদককারবারীর বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হােসেন খান বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম