চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশনের অদুরে ট্রেনেকাটা অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার করেছে দর্শনা হল্ট জিআরপি পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
দর্শনা হল্ট জিআরপি পুলিশ জানায়, ভোরের দিকে চলাচলকারী কোনো এক ট্রেনে কেটে (৩০) বছর বয়সি এক যুবতির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জিআরপি পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে।
দর্শনা জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, লাশের কোনো পরিচয় না পাওয়ায় বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লাশ চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম