বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে মাল্টা বাগানের ছয় শতাধিক গাছ কেটে দিল দুর্বৃত্তরা


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-09-25
জীবননগরে মাল্টা বাগানের ছয় শতাধিক গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে একটি মাল্টা বাগানের ছয় শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে এ ঘটনা ঘটে। বাগানটির মালিক সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লার ছেলে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোসাবুল ইসলাম লিটন মোল্লা। সকালে তার জমির মাল্টা গাছ কাটা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

ভুক্তভোগী মোসাবুল ইসলাম লিটন মোল্লা জানান, দুই দিন আগে সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে ৩বিঘা জমিতে মাল্টা বাগান করেন। ওই জমিতে বারি মাল্টা-১ জাতের ৬৫০টি মাল্টা গাছের চারা রোপণ করা হয়। কিন্তু বুধবার ভোরের দিকে লিটন মোল্লার বাগানটির ৬২৫টি মাল্টা গাছের চারা কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন তিনি।

জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, গাছ কাটার বিষয়ে এখনো কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম