শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে সড়কের পাশ থে‌কে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-09-22
জীবননগরে সড়কের পাশ থে‌কে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

জীবননগর-কালীগঞ্জ সড়কের তেঁতুলিয়াস্থ নাজমুল নার্সারীর সামনের রাস্তার ধার হতে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে পথচারীরা ওই বৃদ্ধকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশ অজ্ঞাতনামা ওই বৃদ্ধর পরিচয় সনাক্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি প্রকাশ করেছে।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, অজ্ঞাতনামা ওই বৃদ্ধর মুখ দিয়ে লাল জাতীয় পদার্থ বের হওয়ায় মৃত্যুর প্রকৃতকারণ উদঘাটতে মৃতদেহ ময়না তদন্তের জন্য রোববার চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরিচয় সনাক্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছবি প্রকাশসহ বিভিন্ন থানায় বৃদ্ধর ছবি পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম