বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-09-16
আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর ফাহিম হোসেন নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার সময় আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের আব্দুল লতিফ মালিথার বাঁশ বাগানের পাশের একটি ডোবা থেকে ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুর ২ টার সময় ফাহিম হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। ফাহিম হোসেন আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আব্দুল করিমের ছেলে। 

ফাহিম হোসেনের পিতা আব্দুল করিম জানান, রোববার দুপুরে খেলার উদ্দেশ্যে  বাড়ি থেকে বের হয় ফাহিম। দীর্ঘ সময় পরও ফাহিম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার সকাল ১০ টার দিকে ডোবার পানিতে ফাহিমের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পিতা আব্দুল করিম ফাহিমের মৃতদেহ বাড়িতে নিয়ে যান। 

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম