বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-09-12
চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিশ্বজিৎ সাহা চুয়াডাঙ্গা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৬ জন। এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামী বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সকালে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে দেখতে পেয়ে তার ওপর হামলা চালায় স্থানীয় লোকজন। পরে পুলিশ পৌঁছে তাকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম