বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযান, আটক ৬


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-09-05
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযান, আটক ৬

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দর্শনা পুরাতন বাজার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথ বাহিনি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে সীমান্ত শহর দর্শনা পুরাতন বাজারে অবস্থিত মো. টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে। সে মোতাবেক বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫-২০ জন প্রাচীর টপকিয়ে পালিয়ে গেলেও বাকি ৬ জনকে আটক করা হয়। তবে কোন অস্ত্র পাওয়া যায়নি। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের বাহার আলীর ছেলে মমিনুল (২৪) , দর্শনার ইসলাম বাজার পাড়ার চঞ্চলের ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলীর ছেলে সাকিব হাসান (২০), দর্শনা কেরু হাসপাতাল পাড়ার আসিফ (২১), দর্শনা কেরু পাড়ার তসলিমের ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলামবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)। 

দর্শনা থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম জানান, যৌথবাহিনী বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ৬ জনকে দর্শনা থানায সোপর্দ করলে তাদেরকে কোটে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় যৌথবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ কর্ণেল জয়নাল আবেদিন জানান, অবৈধ অস্ত্র থাকতে পারে এমন গোপন খবর পেয়ে বাড়িটি তল্লাসি করা হয়। ৬ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম