বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে ৪ কোটি টাকার মাদক উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-08-18
চুয়াডাঙ্গা সীমান্তে ৪ কোটি টাকার মাদক উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা উথলী গ্রাম থেকে চার কোটি টাকার মাদকদ্রব্য (ভারতীয় এলএসডি) উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৭ আগস্ট) রাত ৮টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতীয় মাদকদ্রব্য লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির অন্তর্ভুক্ত উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা উথলী স্কুলে অবস্থান নেয়।

 এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথলী হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটি গতিরোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। ওই সময় চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে মাঠের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকায়িত ১০০ মিলিগ্রামের চারটি বোতল মাদকদ্রব্য (ভারতীয় এলএসডি) উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম