বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-08-10
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে। এছাড়া সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ জানান, বর্তমান সময়ে দেশের ক্রান্তিকালে বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয় পদ থেকে। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি এম. আর মুকুলকে।
একই দায়ে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতিতে স্বাক্ষর করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম