বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় বুড়ি খাতুন নামে এক নারীর রহস্যময় মৃত্যু


আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-07-09
আলমডাঙ্গায় বুড়ি খাতুন নামে এক নারীর রহস্যময় মৃত্যু

আলমডাঙ্গায় বুড়ি খাতুন ( ৬০) নামের পাঁচ সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৮জুলাই ) দুপুরের সময় নিজ বাসা আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন ক্যানেল পাড়াতে তিনি আত্মহত্যা করেন।

প্রতিবেশীসুত্রে  জানা যায়, আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন ক্যানেল পাড়া মৃত মতিয়ার রহমানের স্ত্রী বুড়ি পাঁচ সন্তানের জননী। দুই ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়েছিল। সেই ঋণের  কিস্তি না দিতে পারায় ঘরের আড়ায়  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে ।

উল্লেখ্য যে  বুড়ি খাতুনের  পাঁচটা ছেলে সন্তানের ভেতর দুইজন বিদেশে থাকে ও  দুইজন রাজমিস্তিরি কাজ করে এবং ছোট ছেলে পড়াশুনা করে |  বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের   টাকা  তুলে ছেলেদের বিদেশে পাঠায়। এমতঅবস্থায় একটি ছেলে বিদেশে কোন কাজ না পাওয়াতে ঋনে জর্জারিত হয়ে টাকা পরিশোধ করতে  না পারায় এমন পথ বেছে নিতে পারে। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ সাংবাদিকদের জানান  লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এর সাথে কোন ব্যক্তি জড়িত আছে কিনা  আসল তথ্য বেরিয়ে আসবে । 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম