বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-06-29
চুয়াডাঙ্গায় সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের সন্তোষপুর তেল পাম্পের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে, ওই ব্যক্তি হয়ত মানসিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশের এক‌টি সূত্র জানায়, উপজেলার সন্তোষপুর তেল পাম্পের নিকটে ভোরের দিকে একটি শব্দ শুনতে পাই স্থানীয়রা। এসময় স্থানীয়রা রাস্তায় (সড়কে) বের হয়ে দেখে এক বৃদ্ধ সড়কের পাশে মা‌টিতে পড়ে কাতরাচ্ছে। এসময় আক‌লিমা নামে এক না‌রী বৃদ্ধর মাথায় পানি দেয়ার জন্য বাড়িতে পানি আনতে যায়। তি‌নি ফিরে এসে দেখেন বৃদ্ধ‌টি মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, সন্তোষপুর তেল পাম্প সংলগ্ন সড়কের পাশে ঝোপের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি।

জীবননগর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি তদন্ত) একরাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম