বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে দেখা মিলছে রাসেল'স ভাইপার


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-06-26 19:02:00
জীবননগরে দেখা মিলছে রাসেল'স ভাইপার

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী এলাকার মেদেনীপুর গ্রামের ঘাড় কাটি মাঠে বিষধর রাসেল’স ভাইপার সাপের দেখা মিলেছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেললেও উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেল’স ভাইপার আতঙ্ক দেখা দিয়েছে।

উপজেলার সীমান্তবর্তী এলাকায় এর আগেও একাধিক রাসেল’স ভাইপারের দেখা মিলেছে। জানা গেছে, বুধবার বেলা সাড়ে দশটার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের চ্যাংখালী ঘাড় কাটি মাঠে মোবারক তরফদার ও তার ভাইপো আতর আলী তরফদার পাট নিড়ানির কাজ শেষে বিশ্রামের জন্য জমির আইলে খেজুর গাছের নিকট বসেন। আইলের পাশে একটি রাসেল’স ভাইপারের দেখা মেলে। পরে সাপটিকে মেরে ফেলেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর, বেনীপুরসহ ওই এলাকায় বসবাস করা মানুষ এ সাপের আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, এর আগেও বিষধর রাসেল’স ভাইপারের দেখা মিলছে।

জীবননগর বন বিভাগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল জানান, ঘটনাটি শোনার পর আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা সাপটি মেরে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেছে। সচক্ষে না দেখে আমি নিশ্চিত করতে পারছি না এটা কোন প্রজাতির সাপ। তবে স্থানীয়রা জানান এটা রাসেল'স ভাইপার। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম