বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় সাপের কামড়ে শিশুর মৃত্যু


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-06-22 15:54:00
দামুড়হুদায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইঁদুরের গর্তে হাত‌দিয়ে বিষধর সাপের কামড়ে আজিজুল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৫ টার সময় দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজুল বড়বলদিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছোট ছেলে। শিশুটির বাবা জাহিদুল ইসলাম ও দাদা কলিম উদ্দিন জানান, বাড়ির পাশে খেলার সময় ইঁদুরের গর্তে হাত‌ দিয়েছিল আ‌জিজুল। ওই গর্তে থাকা বিষাক্ত সাপ আ‌জিজুলকে কামড়‌দিলে সে চিৎকার ক‌রে কাঁদতে শুরু করে। তার হাতে কামড়ের দাগ‌ দেখে সাথে সাথে গ্রামের রবিউল কবিরাজের কাছে নিয়ে যায়।

কবিরাজ এটা ইঁদুরের কমড়ের ক্ষত বলে হাতের বাঁধন খুলে দেয়। শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর সে নিস্তেজ হয়ে পড়ে। তারপর ওই অবস্থায় ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লাব কুমার শাহ বলেন, সাপের কামড়ে শিশু মারা গিয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম