বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-06-18 16:10:15
জীবননগরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে খায়রুল বাসার নামে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের মা-বাবা ইটভাটার পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

খায়রুল বাসার (৫৪) জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে। খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খায়রুল বাসার ঈদের দিন বিকেলে বাড়ি থেকে বের হন। এর পর তিনি বাড়িতে আর ফেরেননি। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী পিয়ারাতলা মা-বাবা ইটভাটার পেছলে খায়রুল বাসারের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, মৃতদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে খায়রুল বাসার মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম