বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-06-03 13:56:30
আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী বলেন, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। মাটিকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা মাছের একটি প্রজেক্টের জন্য মাটি কাটছিলাম। কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন অনুমোদন ছিলনা। এখন ব্যস্ত আছি পরে বিস্তারিত বলব বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, শিশু সামিউল খেলছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সামিউল ইসলামের মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে আছি। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রসঙ্গতঃ আলমডাঙ্গার কেশবপুর গ্রামে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কাটছিল। ছিলনা কোন অনুমোদন।

এই মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয়রা বলছেন, প্রশাসনকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কাটছেন। কোন পদক্ষেপই নেইনা প্রশাসন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম