বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদককারবারি গ্রেপ্তার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-05-04 18:20:45
চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রামনগর গ্রাম থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা ও প্রাইভেটকারসহ বাবু শেখ (২৮) ও হাসান ব্যাপারী (২৫) নামে ২ মাদককারবীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বাবু শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার করিমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও হাসান ব্যাপারী একই গ্রামের চান মিয়া ব্যাপারীর ছেলে। 

শুক্রবার দিনগত রাত একটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার রামনগর গ্রামের মাঠপাড়া বটতলা মোড় থেকে এদেরকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচাজ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার রামনগর মাঠপাড়া বটতলা মোড়ে অবস্থান নেয়। রাত একটার দিকে রামনগর গ্রামের দিক থেকে পরানপুর গ্রামের দিকে যাওয়া একটি প্রায়ভেটকার আটক করে। পরে তাতে তল্লাশি চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদককারবারী বাবু শেখ ও হাসান ব্যাপারীকে আটকসহ তাদের বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়। 

শনিবার আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম