'শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে চুয়াডাঙ্গায় মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক আয়োজনে বুধবার সকাল ১০ টায় ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক। চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মুছাব্বেরুজামান, জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আমীর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম