বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ অ‌ভিযুক্ত ধর্ষক আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-05-01 15:58:15
চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ অ‌ভিযুক্ত ধর্ষক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার বেগমপুর গ্রা‌মে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুন্নত আলী (৬০) নামে এক দোকানিকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুটি বাড়ির পাশের একটি দোকানে গে‌লে তাকে কৌশলে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই শিশুকে উদ্ধারের পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মায়ের মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ির পাশে একটি দোকানে যায় শিশুটি। এ সময় দোকানি সুন্নত আলী কৌশলে তাকে দোকানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন আহত শিশুটিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ধর্ষণের শিকার শিশুটি দোকানির কাছে থেকে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে তারা দোকানি সুন্নত আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুন্নত আলীকে আটক করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ বিষ‌য়ে ধ‌র্ষিত শিশু‌টির পিতা বাদি হ‌য়ে মামলা দা‌য়ের ক‌রে‌ছে। পু‌লিশ অভিযুক্তকে আটক করে বুধবার দুপুরে আদাল‌তে সোপর্দ ক‌রে‌ছে। শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চি‌কিৎসা‌ধিন আ‌ছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম