বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে তীব্র তাপদাহে পথচারীদের মধ্যে লেবুর শরবত বিতরণ


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-04-27 15:10:15
জীবননগরে তীব্র তাপদাহে পথচারীদের মধ্যে লেবুর শরবত বিতরণ

টানা ১৫ দিন ধরে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। প্রতিদিন সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে চুয়াডাঙ্গাতে। শুক্রবার চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে ও তাপদাহে অতিষ্ঠ জীবননগর উপজেলার খেটে খাওয়া মানুষ। 

পথচারীদের ক্লান্তি দূর করতে লেবুর ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। শনিবার দুপুর ১২ টা থেকে জীবননগর বাসস্ট্যান্ড ও হাসপাতাল সড়কসহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের মধ্যে লেবুর ঠান্ডা শরবত বিতরণ করা হয়।

ভ্যান চালক শামসুল ইসলাম বলেন, তীব্র গরমের মধ্যে পেটের তাগিদে ভোরে বাড়ি থেকে বের হয়েছি। তাপদাহের মধ্যে চলতি পথে লেবুর ঠান্ডা শরবত পান করে এখন অনেকটা স্বস্তি বোধ করছি।

পথচারী আতিয়ার রহমান বলেন, তীব্র রোদের মধ্যে চলাফেরা করতে খুব তৃষ্ণা অনুভব করছিলাম। এখন লেবুর ঠান্ডা শরবত পান করে খুব ভালো লাগছে। 

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, কয়েকদিন ধরে জীবননগরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখতে চিনি ও লেবুর রস মিশ্রিত ঠান্ডা শরবত বিতরণ করার এ উদ্যোগ গ্রহণ করেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম