বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-04-23 15:32:15
চুয়াডাঙ্গায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত

আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানিয়ে চুয়াডাঙ্গা ধর্মপ্রাণ মুসল্লীগণ ইসতিসকার নামাজ আদায় করেছেন। বৃষ্টি চেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ধর্মপ্রাণ মুসল্লিরা এই দুই রাকাত বিশেষ নামাজ আদায় করেন।

ইসতিসকার নামাজ আরও দুদিন আদায় করা হবে বলে জানান জেলা ওলামা পরিষদ। প্রায় এক সপ্তাহ ধরে দিনের বেলায় অসহনীয় গরমে পুড়ছে চুয়াডাঙ্গা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত ইসতিসকার নামাজের পর বৃষ্টি চেয়ে এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন চুয়াডাঙ্গা রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা নুরুদ্দীন এবং মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা বশির আহমেদ। 

টানা তাপদাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চুয়াডাঙ্গায়। প্রায় এক সপ্তাহ ধরে ৪০ থেকে ৪২ ডিগ্রির ওপরে তাপমাত্রা ওঠানামা করছে। যা অতি তীব্র তাপপ্রবাহ। চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। জেলায় মঙ্গলবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিলো ৩৪ শতাংশ। এর তিন ঘন্টা পর দুপুর ১২টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ২৫ শতাংশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম