আলমডাঙ্গার পারদুর্গাপুরে নিখোঁজ হওয়ার ৬ দিন পর নিথরি খাতুন (৫০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ২ টার সময় আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের পুকুর পাড়ে ডুমুর গাছে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসীরা দেখতে পেলে পুলিশকে খবর দিলে দুপুর ৩ টার সময় লাশটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা-পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জানা যায়, গত ১৭ই এপ্রিল বুধবার সন্ধ্যার সময় রান্না করা অবস্থায় নিথরি খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ চুলা জ্বলছিল। তার পর থেকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করলেও ৬ দিন অতিবাহিত হলেও পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
মঙ্গলবার ২ টার টার দিকে ওই এলাকায় ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের সময় ওখানে কর্মরত শ্রমিকেরা বাতাসে দুর্গন্ধ পায়। পরে এলাকাবাসী পুকুর পাড়ে ডুমুর গাছে ওই নারীর গলায় ফাঁস লাগানো অর্ধগলিত লাশ দেখেন এবং নিথরি খাতুনের লাশ বলে শনাক্ত করেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত নিথরি খাতুন পারদুর্গাপুর গ্রামের মো. আব্দুল জলিলের স্ত্রী। তিনি এর আগেও নিখোঁজ হয়েছিল বলে জানা গেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গণি মিয়া সাংবাদিকদের বলেন, নিথরি খাতুন নামের ওই নারীর লাশটি অর্ধগলিত ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম