বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনায় রেললাইনের পাশ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-04-16 16:12:15
দর্শনায় রেললাইনের পাশ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় রেললাইনের পাশ থেকে দিলীপ কুমার হালদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। 

তবে যুবকের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিলীপ কুমার হালদার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অনুমানিক রাত ১টার দিকে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম