বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-04-15 16:57:15
উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। 

সোমবার সাড়ে ১২ টার সময় এস এ এম জাকারিয়া আলম দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার হাতে পদত্যাগপত্র জমা দেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহি কর্মকর্তা রোকসানা মিতা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে এস এ এম জাকারিয়া আলমের পদত্যাগপত্র গ্রহণ করে পারকৃষ্ণপুর-মদনা  ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

পদত্যাগের বিষয়ে এস এ এম জাকারিয়া আলম বলেন, আমি দুই যুগের বেশি সময় পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দামুড়হুদা উপজেলার জনগণের দাবির মুখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।

এস এ এম জাকারিয়া আলম ছাত্র রাজনীতি থেকে শুরু করে দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক, দামুড়হুদা উপজেলা আ, লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা আ,লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম