বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-04-04 14:52:30
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা ১১ টা ও সাড়ে ১১ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম হোসেন (৯) ও সিরাজগঞ্জ জেলার শ্রীবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০)। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু ইব্রাহিম হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অপরদিকে, বেলা সাড়ে ১১ টার দর্শনা পুরাতন বাজারে ট্রাক্টরের সাথে ইমরান খানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রক্তাক্ত জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। 

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম