বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

>> চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : ইসি

>> আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

>> সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্নহত্যা


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-30 16:26:30
চুয়াডাঙ্গায় মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্নহত্যা

চুয়াডাঙ্গায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় মা বাবার উপর অভিমান করে ঐশী সাধু খাঁ (১৪) নামে এক কিশোরী বিষপানে আত্নহত্যা করেছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সে মারা গেছে। নিহত কিশোরী চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়া গ্রামের দীনু বন্ধু সাধু খাঁর মেয়ে।

স্থানীয়রা জানান, দীনু বন্ধু সাধু খাঁ সম্প্রতি তার বড় মেয়েকে মোবাইল কিনে দিয়েছে। এই দেখে ছোট মেয়ে ঐশী সাধু খাঁ মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার বয়স অল্প হওয়ায় মা বাবা তাকে ধমক দিয়ে বলে তুই বড় হলে তখন তোকে মোবাইল কিনে দেবো। মা বাবার এই কথায় অভিমান করে বুধবার রাত ৮ টার দিকে বাড়ির সকলের অজান্তে বিষপান করে সে। বিষপানের পর সে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল ভর্তি করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু বাড়ির লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে না নিয়ে নিজ বাড়িতে ফেরত নিয়ে আসেন। বাড়িতে অবস্থানকালে আজ শনিবার সে মারা যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত কিশোরীর মা-বাবা আবেদন করার কারণে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম