জীবননগর উপজেলার উথলী গ্রামে যৌন হয়রানি, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্নীতি প্রতিরোধ ও চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা সময় জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের আয়োজনে উথলী ডিগ্রি কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, এলাকার সুধীবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উথলী ডিগ্রি কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক সায়েমুল হক টিপু।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম