ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মাহফিলটি অনুষ্ঠিত হয় পৌর শহর প্রাঙ্গনে।
ওই স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আলহাজ্ব হাজিরউদ্দীন মাস্টার।
পৌর মেয়র ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা, সাবেক মেয়র ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকার, আ.লীগ সহ-সভাপতি মুক্তার আলম, সাবেক জেলা পরিষদ সদস্য আ.লীগ নেতা আব্দুল কাদের, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,
যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, কৃষকলীগ সভাপতি বাবর আলী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, শ্রমিক লীগ সম্পাদক আবু তাহের, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ধর্মগড় ইউপি মহিলালীগ সভাপতি শিরীন আকতার, বাচোর ইউপি মহিলা লীগ সভাপতি রেহেনা পারভিন, নেকমরদ ইউপি আ'লীগ সভাপতি আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা আলোচনা সভায় তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। একইসাথে তারা আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ.লীগ সদস্য ও কেন্দ্রীয় টাউন ক্লাবের সাধারণ মস্পাদক মো. তারেক আজিজ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম