বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-08-06 11:01:30
চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক

চুয়াডাঙ্গার দর্শনা থানার বারাদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ২০ কেজি রুপা উদ্ধার করেছে। 

শনিবার সন্ধ্যা ৭ টার সময় বারাদী বিওপির হাবিলদার সঙ্গীয় জওয়ানদের নিয়ে অভিযান চালিয়ে এ রুপা উদ্ধার করে। শনিবার রাত ৮ টার সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার দর্শনা থানার বারাদী সীমান্তে বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সোহরাওয়াদী হোসেন শনিবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের ৮০/৬ মেইন পিলার হতে আনুমানিক ২শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর পাড়ে অবস্থান করছিলেন। সন্ধ্যা ৭ টার দিকে অজ্ঞাত কিছু ব্যক্তি শুন্য লাইন অতিক্রম করে মাথাভাঙ্গা নদীর পাড়ের দিকে আসছিলো। এ সময় বিজিবির টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া কর। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মাথায় থাকা বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তাটি জব্দ করে। জব্দকৃত বস্তার ভেতর ১৬টি পলিথিনের প্যাকেট হতে ২০ কেজি (১৭১৪.৬৭ ভরি) ভারতীয় দানাদার রুপা আটক করে। 

এ ব্যাপারে হাবিলদার মো. সোহরাওয়াদী হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন।আটককৃত ভারতীয় দানাদার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম