বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

>> চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : ইসি

>> আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

>> সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-08-02 16:32:15
চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে গোটা সার্ভার। সার্ভার সচল না থাকায় গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে সব পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম। বারবার চেষ্টার পরও সচল হয়নি এভিআর মেশিন। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। কবে নাগাদ সচল হবে কার্যক্রম, তা নিশ্চিত করে বলতে পারেননি পাসপোর্ট অফিসের কর্মকর্তারা।

চুয়াডঙ্গা পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের পাসপোর্ট অফিসের আওতাধীন বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামায় পুড়ে যায় পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর)। এতে বন্ধ হয়ে যায় অফিসের পুরো সার্ভার। সার্ভার বন্ধ হলে পাঁচ দিনেও তা আর সচল করা সম্ভব হয়নি। বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেখান থেকে প্রকৌশলীরা আসেন চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ে। বেশ কয়েক বার চেষ্টার পরও সচল করা যায়নি এভিআর। বারবার ভোল্টেজ ওঠানামার কারণে বিকল হয়ে পড়ে যন্ত্রটি।

বুধবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, সেবাপ্রত্যাশীরা অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। প্রতিদিন যে অফিসে তিন শতাধিক মানুষ সেবা নিতে আসেন, সেই অফিস প্রাঙ্গণ এখন অনেকটাই ফাঁকা। নেই কোনো ব্যস্ততা। দূরদূরান্ত থেকে আসছেন সেবাপ্রত্যাশীরা ফিরে যাচ্ছেন খালি হাতে। এতে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। 

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রাম থেকে আসা আব্দুস সালাম নামে এক সেবাপ্রত্যাশী বলেন, অফিস টাইমে পাসপোর্ট অফিসের সব কক্ষে তালা ঝুলছে। নতুন পাসপোর্ট করতে এসে কাগজপত্র জমা না দিয়েই ফিরে যেতে হচ্ছে।

হরিশপুর গ্রাম থেকে আসা ছানোয়ার হোসেন নামে এক সেবাপ্রত্যাশী বলেন, পাসপোর্ট নবায়ন করতে এসে কাগজপত্র জমা না দিয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে। একই গ্রামের সেলিম হোসেন বলেন, পাসপোর্ট সংশোধন করতে এসে দেখি অফিসে লোকজন নেই। নিচের সবকটি সেবাকক্ষ বন্ধ। পরে শুনলাম সার্ভার বন্ধ রয়েছে তাই কাজ হচ্ছে না। আবার কবে আসতে হবে সেটিও ঠিক করে কেউ বলতে পারেননি। 

জীবননগর উপজেলার উথলী গ্রামের আনোয়ারুল ইসলাম বলেন, আমি অতি জরুরী পাসপোর্ট করতে কাগজপত্র জমা দিয়েছিলাম ১৫ দিন আগে। আমার পাসপোর্ট হয়ে গেছে। কিন্ত সার্ভার বন্ধ থাকায় পাসপোর্ট সংগ্রহ করতে পারছিনা। এখানকার কোন কর্মকর্তা বলতে পারছেননা কবে ঠিক হবে। এছাড়াও অনেকেই জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে আসছেন পাসপোর্ট ডেলিভারি বা জমা দেয়ার জন্য। কোন কার্যক্রম না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। 

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান, এভিআর মেশিনে সমস্যা হওয়ায় গত ২৭ জুলাই থেকে পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিভাগের কর্মী ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের প্রকৌশলীরা এসে পর্যবেক্ষণ করেছেন। বারবার চেষ্টা করেও তা এখনো সচল হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ সমস্যা হয়েছে। তবে যে কোনো সময় এভিআর মেশিন চালু হতে পারে। তখন আর মানুষের দুর্ভোগ ভোগান্তি থাকবে না।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম